রাহুর গ্রাষে আক্রান্ত শি∂া ব্যাবস্থা আলফাডাঙ্গায় এসএসসি’র খাতা দেখছে দশম শ্রেণীর ছাত্র
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ এসএসসি পরী∂া/২০১৬ এর খাতা দেখার সময় দশম শ্রেণীর তিন ছাত্রকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। জানাযায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার টাবনী বাজারের চা’র দোকানে বসে দশম শ্রেণীর তিনছাত্র এসএসি’র সারীরিক শি∂ার খাতা দেখছিল, পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনটস্থলে গিয়ে ৩ছাত্রকে পঞ্চাশটি খাতাসহ আটক করে একইসাথে জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনিষ্টিটিউটের শারীরিক শি∂ক মো. আবূল কামালাকেও আটক করে থানায় নিয়ে আসে। আটক কৃতরা হলো ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র টোনাপাড়া গ্রামের রতন শেখের ছেলে লাভলু শেখ (১৬), কোনাগ্রামের মো. জাহাঙ্গীর হোসেন এর ছেলে মো. রকিব (১৬) ও কঠুকান্দিগ্রামের আলেখ শেখের ছেলে সজল (১৬)পুলিশ জানায় ওই তিনজন ছাত্রকে দিয়ে খাতা দেখার কাজ করা হচ্ছিল। পরে পুলিশ আলফাডাঙ্গা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মাদ আবূল খায়ের এর কাছে নিলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে শি∂ক মো. কামাল হোসেনকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেন।



