Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তামিমকে ধাক্কা দেওয়ায় রুশোর শাস্তি

স্পোর্টস ডেস্ক :
রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর তামিম ইকবাল ড্রেসিংরুমে ফিরে যাবার সময় ধাক্কা দিয়ে চলে যান দক্ষিণ আফ্রিকান ফিল্ডার রাইলি রুশো। তামিম তখনই আম্পায়ারকে এই ঘটনার কথা জানানোর একদিন বাদেই শাস্তি পেতে হলো তাকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) এর কোড অফ কন্ডাক্ট এর ২.২.৭ অনুচ্ছেদ অনুযায়ী কোন খেলোয়াড় অন্য কোন খেলোয়াডের সাথে শারীরিক সংঘর্ষে লিপ্ত হতে পারবেন না, পারবেন না কাঁধে ধাক্কা দিতেও। যে কারণে দোষী হয়েছেন রুশো। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা আইসিসি তামিম কে ধাক্কা মারার জন্য শাস্তি হিসেবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রুশোকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করে। ম্যাচ রেফারি ডেভিড বুন তাকে লেভেল-২ অপরাধের জন্য সর্বনিু শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন। ম্যাচ রেফারির দেওয়া শাস্তি অবশ্য মেনে নিয়েছেন রুশো। তাই, এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি।


Leave A Reply

Your email address will not be published.