রৌমারীতে বিজিবি কর্তৃক ৯১ বোতল মদ আটক
রৌমারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ৯১ বোতল অফিসার চয়েজ (মদ) আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোররাতে মোল্লারচর বিওপি’র নায়েক সুবেদার সিরাজুল ইসলাম ও তার দল টহলরত অবস্থায় ১০৬২ নং মেইন পিলারের সাব-পিলার ৮-ং এর সন্নিকটে ভারত থেকে আসার পথে বাংলাদেশের অভ্যান্তরে বেহুলারচর গ্রাম নামক স্থান থেকে মাদকগুলো আটক করেন। যার আনুমানিক মুল্য ১ লক্ষ ৩৬ হাজার ৫শ’ টাকা। সে সময় চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার মাদকগুলো ৩৫ ব্যাটালিয়ন, জামালপুরে পাঠানো হয়েছে। এ বিষয়ে রৌমারী থানায় একটি মাদকদ্রব্য আইনে সাধারন ডায়েরী করা হয়েছে।



