রৌমারীতে ব্রীজের মূখ বন্ধ করে বাড়ী নির্মাণ; ব্রীজসহ হুমকির মুখে ২ হাজার একর ফসলী জমি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলার থানা মোড় হইতে টাপুরচর পর্যন্ত পাকা রাস্তার উপর সরকারের এলজিইডি কতৃক নির্মিত জিগ্নিকান্দি সামসুলের বাড়ী সংলগ্ন ব্রীজের মূখ বন্ধ করে দোতলা বসতবাড়ী নির্মাণ কাজ চলছে। দোতলা বসতবাড়ী নির্মাণ করা হলে হুমকির মূখে পড়বে ব্রীজ ও প্রায় ২হাজার একর ফসলী জমি নষ্ট হওয়ার আসঙ্খা। সরেজমিনে গিয়ে দেখা যায় জিগ্নিকান্দি গ্রামের গুতু শেখ ছেলে আব্দুল আজিজ (৩২) ব্রীজের মূখ বন্ধ করে দোতলা বসতবাড়ী নির্মাণ কাজ করছে। বন্যার সময় খনজনমারা সুইচগেইট দরজা দিয়ে পানি ভিতরে প্রবেশ করে ভিতর এলাকায় বন্যা হয়। পানি হ্রাস পাওয়ার সাথে সাথে এই ব্রীজে ভেতর দিয়ে দ্রæত পানি নেমে যায়। ব্রীজের মূখ বন্ধ করে দোতলা বসতবাড়ী নির্মাণ করা হলে ভিতরের পানি ব্রীজ নিচ দিয়ে দ্রুত নেমে যেতে পারবেনা। থানা মোড় হইতে টাপুরচর পর্যন্ত পাকা রাস্তার পূর্বপাশে জমিতে জলাবন্ধতা সৃষ্টি হবে। ফলে নিচু প্রায় ২হাজার একর ফসলী জমিতে রোপা আমন,সরিষা,ভুট্টা ও গম ফসল নষ্ট হওয়ার আসঙ্খাসহ বন্যার পানি দ্রুত নেমে যাওয়া চাপে মূখে পড়বে ব্রীজ ও পাকা রাস্তার। ক্ষতিগ্রস্ত হবে সরকারের অর্থসহ দরিদ্র কৃষক। পানি চাপে পাকা রাস্তা ভেঙ্গে গেলে থানা মোড় হইতে টাপুরচর প্রায় ৭ কিঃমিঃ পাকা রাস্তার যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্ন হবে। স্থানীয় জনগণে দাবী নির্মাণধীন দোতলা বসতবাড়ী ভেঙ্গে দিলে রাস্তার পূর্ব পূর্ব পার্শ্বের জলাবন্ধতা অবসান হবে।
বাড়ীর মালিক আব্দুল আজিজ বলেন, আমার নিজ¦স জমিতে আমি পাহাড় বানাবো আপনাদের কি এটা সরকারের জমিন না।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার (ভার) শঙ্কর কুমার বিশ^াস বলেন স্থানীয়ভাবে আপনারা দেখে বিষয়টি সমাধান করেন। অভিযোগ দিয়ে বিষয়টি দেখব।



