রৌমারীতে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রীকে মৌসুমী ধর্ষণের চেষ্টা করেছে এক বকাটে যুবক। মেয়ের বাবা মাইদুল ইসলাম জানান গতকাল বৃহস্প্রতিবার দুপুর ১২টার সময় বাইমমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুদ (২৫) আমার মেয়ে যাদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মৌসুমী (১০) কে বাড়ীতে একাপেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়ে চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে। বাইমমারী গ্রামের রাশেদুল, হাবিবুর ও আব্দুর রহিম অভিযোগ করে বলেন উল্লেখ বকাবখাটে মাসুদ যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলীর সঙ্গী হওয়ায় বিভিন্ন মেয়েদের উত্যক্ত করে আসছে। এ বিষয়ে রৌমারী থানার এস আই মো. আবু হানিফ বলেন অভিযোগ পেয়েছি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।



