রৌমারী বাজারে অগ্নিকান্ডে ২০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই
শাহাদত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার থানা মোড় চত্ত¡রে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০ ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী ও ডিজেল-পেট্্রল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহষ্পতিবার বিকাল ৩টার দিকে থানা ভবন থেকে অল্প দূরে ওই অগ্রিকান্ডের ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় জনতার প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, থানা মোড় চত্ত¡রের ফুল মিয়ার পেট্্রল-ডিজেল ও গালামালের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। জ্বালানি তেল থাকার কারনে দ্রæুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১২ ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্নরূপে পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনের কবল থেকে রক্ষা করতে আরো ৮ দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। আগুনে পুড়ে নিঃস্ব হওয়া ফুল মিয়া ও মোশারফ হোসেন জানান, আমাদের দুই দোকানেই ৫০ লাখ টাকার মালামাল ছিল। সব মিলে আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
রৌমারী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। জ্বালানি তেলের কারনে আগুনে ক্ষয়ক্ষতির পরিমানটা বেশি। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনাও সময় লেগেছে।



