Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে জনতার হাতে ধরা পড়লো দুই ভুয়া সাংবাদিক

ভুয়া সাংবাদিক fake journalistরুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ৫০ হাজার টাকা দাবীকৃত চাঁদার প্রথম কিস্তি ৫ হাজার টাকা নিতে এসে জনতার হাতে ধরা পড়লো দুই ভূয়া সাংবাদিক । আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পুর্ব জাফরপুর গ্রামে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
আটক কৃতরা ভূয়া সাংবাদিকরা হলেন, সদর উপজেলার নুরুল্ল্যাপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে জয়নাল আবেদীন সজীব (২৩) ও পার্শ্ববর্তী দিঘলী ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে জাহাঙ্গির আলম বাবু (২২)। তারা দু’জন নিজেদেরকে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব জাফরপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুস ছাত্তার তার নিজ বাড়িতে বাস ভবন নির্মাণের কাজ করাচ্ছিলেন। গত কয়েকদিন থেকে সজীব ও বাবু নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে আব্দুস ছাত্তারের কাছে নির্মাণ কাজের জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিকালে দাবিকৃত টাকার প্রথম কিস্তি ৫ হাজার টাকা নিতে আসলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র শীল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা আটক দুইজনকে পুলিশের হাতে তুলে দেয়।
আটক দুই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে স্কুল শিক্ষক আব্দুস ছাত্তার বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.