Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে ডা. মামুনসহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছে কলেজ ছাত্রী ফারহানা

lakshmipur-pic-1ফারহানা আক্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ফারহানা আক্তার নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও বিএমএ নেতা ডা. আশফাকুর রহমান মামুন এবং অজ্ঞাত ব্যাক্তির নামে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে সদর থানায় মামলায় ওই ছাত্রী বাদী হয়ে এ মামলা করেন। ডা. মামুন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি।
এদিকে আহত ফারহানা সুস্থ না হওয়া পর্যন্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানমের তত্ত্বাবধান রাখার জন্য জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী নির্দেশ দেন।
মামলার বাদি ফারহানা আক্তার পাবনার ভাঙ্গুরা উপজেলার আদাবাড়িয়া গ্রামের আবদুর রহমান খাঁনের মেয়ে এবং লক্ষ্মীপুর সরকারি কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষার্থী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজহারে বলা হয়, গত শুক্রবার রাতে বাস টামির্নাল থেকে বাসায় ফেরার সময় জেলা শহরের শাখারীপাড়ার ছোটপুল এলাকায় ফারহানা আক্তারকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অজ্ঞাত ব্যাক্তি। তিনি লক্ষ্মীপুর মহিলা কলেজ থেকে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী শেষ বর্ষের পরীক্ষার্থী।
এছাড়াও লক্ষ্মীপুরে সেইভ দ্যা চিলড্রেনের মা-মনি প্রকল্পের কর্মী ছিলেন। সে সুবাদে ডা.আশফাকুর রহমান মামুনের সঙ্গে তার প্রেমের সর্ম্পকের সূত্রে গত ২৭ ডিসেম্বর তাদের বিয়ে হয়। এরপর কাবিন চাইলে ডা. মামুন ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্মীপুর না আসার জন্য হুমকি দেয়। তিনি সন্দেহ করছেন, ডাক্তার মামুন কাউকে দিয়ে তার ওপর এ হামলা করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন।

Leave A Reply

Your email address will not be published.