লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত
রুবেল হোসেন , লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদদের স্মরণে নীরবতা, পতাকা উত্তোলন, স্বশস্ত্র সালাম ও শান্তির পায়রা উড়িয়ে দিবসটি পালন করেছেন ল²ীপুরবাসী। এসময় সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বাণী পড়েন জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। পরে কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরআগে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন মাঠ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া, তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।



