লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসা নিতে এসে দু’গ্রুপের সংর্ঘর্ষে আহত-১০, আটক ৮
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুই রোগীর লোকজনের সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর ৩নং ওয়ার্ডের আটিয়া বাড়িতে আজ বিকেলে পুকুর থেকে বালু তোলাকে কেন্দ্র করে হোসেন ও একই বাড়ির মফিজের সাথে মারামারির ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের কয়েকজন আহত হয়। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আনসে আবার তারা সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জন আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন বলেন, লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সাথে জড়িত কিছু লোকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।



