Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে ২লক্ষ গলদা চিংড়িসহ আটক-৪

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি পিকআপ ভর্তি গলদা চিংড়ি জব্দ করা হয়। এসময় ৪ জেলেকে আটক করা হয়। গতকাল দুপুরে জব্দ করা চিংড়িগুলো লক্ষ্মীপুর শহরের রহমতখালী নদীতে অবমুক্ত করা হয়।
সোমবার গভীর রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল ঘোষ পুলিশ নিয়ে সদর উপজেলা ভোলা-চট্রগ্রাম মজুচৌধুরীহাট সড়কের শাকচর ইউনিয়নের কাদিরা গোজা এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটক জলেরো হলেন, আলতাফ মজুমদার (৩৫), সালাউদ্দিন (২২), আক্তারুজ্জামান (২৭) ও মো. আব্দুল কাদের।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল ঘোষ জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা শাকচর ইউনিয়নের কাদিরা গোজা এলাকায় অভিযান চালিয়ে ১টি পিকআপ ভর্তি গলদা চিংড়িসহ ৪ জেলেকে আটক করা হয়। মাছগুলোর বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পরে মাছগুলো গতকাল দুপুরে লক্ষ্মীপুর শহরের রহমতখালী নদীতে অবমুক্ত করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ জেলের ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন।

Leave A Reply

Your email address will not be published.