লক্ষ্মীপুরে ৪২ হাজার পরিবার পাবে ১০ টাকা কেজির চাল
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ১০ টাকা/কেজি মূল্যে ৪২ হাজার ৯৮ হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগান নিয়ে বৃহস্পতিবার জেলায় এ চাল বিতরণ শুরু হয়েছে। সকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলার ৫৮টি ইউনিয়নের ৪২ হাজার ৯৮টি পরিবারকে ১০টাকা কেজি চালের কার্ড দেয়া হবে। ৯৫ জন ডিলারের মাধ্যমে কার্ডধারীদের মধ্যে ১০ টাকা মূল্যে প্রতি পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি চাল দেয়া হবে। বছরে ৫ মাস (এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর,নভেম্বর) ও প্রতি সপ্তাহের তিন দিন (শুক্র, শনি ও মঙ্গলবার) এ চাল বিক্রি হবে। খোলা বাজারে স্বল্প মূল্যের চাল বিক্রি ডিলারের মধ্যে সদর উপজেলায় ২৩জন, রামগতি ৩৮জন, কমলনগর ১৫জন, রায়পুর ১৪জন ও রামগঞ্জ উপজেলায় ৫জন ডিলার রয়েছেন। কার্ডধারীদের মধ্যে সদর উপজেলায় ৯ হাজার ৫৪৯জন, রামগতিতে ১৯ হাজার ৫৮৩জন, কমলনগরে ৪ হাজার ৪১১জন, রায়পুরে ৫ হাজার ১২৬জন, ১ হাজার ৪২৯জন।



