লক্ষ্মীপুর দুটি যাত্রীবাহী বাস-আটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যাত্রীবাহী দুইটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীরা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, জাপর, আরাফাত, ইউচুপ, নাছির, জাহাঙ্গীর, আব্দুল মতিন ও সোহেলসহ আরো অনেকে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি আনন্দ পরিবহন এবং নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় রতনপুর নামক স্থানে পৌঁছলে মুখোমুখী হয়। এসময় উল্টো দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালক ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।



