লালমনিরহাটে কন কনে শীতে ঘন কুয়াশায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ
রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট: লালমনিরহাট শনিবার সারাদিন ঢাকা ছিল ঘন কুয়াশায়। কুয়াশার কারণে দিন ভর সূর্য্রে আলো দেখা যায়নি। ঘন কুয়াশার মাঝে দেখা দিয়েছে কন কনে শীত। কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে বিশেষ কাজ ছাড়া তেমন কাউকে বাড়ির বাহিরে বের হতে দেখা যায়নি। খড় কুটা জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে অনেক মানুষকে ও এ সময় চলাচলরত যানবাহনগুলো হেট লাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে অনেকে ঘরের বাহিরে না বের হওয়ায় অনেকটাই জনশূণ্যতা দেখা দিয়েছে পুরো লালমনিরহাট শহর জুরে।
এদিকে কন কনে শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেক জায়গায় নিম্ন আয়ের মানুষেরা গরম কাপড় না থাকায় খড় কুটা জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে। এ অবস্থা আরও চলতে থাকলে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নিম্ন আয়ের মানুষদের।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহব্বুজ্জামান আহমেদ বলেন মানুষ মানুষের জন্য তাই তিনি বলেন এই শীতে বিপাকে পরা নিম্ন আয়ের মানুষ,দের প্রতি বৃত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানান । তিনি আরে বলেন গত কয়েক দিন থেকেই হঠাৎ এই অঞ্চলে শীতের তীব্রতা দেখা দিয়েছে। এরই মধ্যে শনিবার সারাদিন সূর্য্রে আলো না দেখা যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। এ জন্য তিনি আরো বলেন এই লালমনিরহাটে একটি মানুষও যেনো শীতে কষ্ঠ না পায় তাই অসোহায় মানুষদের পাশে দারার জন্য আহব্বান জানান তিনি



