Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে গভীর রাতে দুধর্ষ ডাকাতি

লালমনিরহাট প্রতিনিধি: 
লালমনিরহাটে জেলা শহরের ফায়ার সার্ভিস রোডে বিশিষ্ট ব্যবসায়ী সোনারগাঁর এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী আলহাজ্ব গোফরান মিয়ার দোকানে রাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা দোকানের স্যাটার ও গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একটি কম্পিউটার নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। লালমনিরহাটে একের পর ডাকাতির ঘটনা ঘটে চলছে। পুলিশ প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে কয়েক জনকে গ্রেফতার করলে ডাকাতরা জামিনে বেড়িয়ে এসে আবার ডাকাতির ঘটনা চালিয়ে যাচ্ছে। লালমনিরহাট জেলা শহরের ব্যবসায়ীদের মধ্যে আতস্ক বিরাজ করছে। গত এপ্রিল মাসে সোনারগাঁ এন্টারপ্রাইজ থেকে ৪০ বস্তা চিনি চুরি হয়। এব্যাপারে লালমনিরহাট সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতির ঘটনায় আলহাজ্ব গোফরান মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Leave A Reply

Your email address will not be published.