Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শচীনের পর সাঙ্গাকারা

s-1স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকস্পর্শ করলেন কুমার সাঙ্গাকারা। প্রথম লংকান তারকা হিসেবে তিনি এই মাইলফলকস্পর্শ করলেন। রোববার অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাক্সওয়েলের বলে সিঙ্গেল নিয়ে তিনি এই ক্লাবে পা রাখেন। সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান নিয়ে সবার ওপরে রয়েছেন ভারতের সাবেক তারকা শচীন টেন্ডুলকার। দুইয়ে থাকা কুমার সাঙ্গাকারার রান এখন ১৪ হাজার ৫৮। ৩৭৮ ওয়ানডেতে ২৪টি সেঞ্চুরি ও ৯৩টি হাফ সেঞ্চুরির সাহায্যে সাঙ্গাকারা এই রান করেন। ওয়ানডেতে সর্বোচ্চ ৯৬ হাফ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতের এই কিংবদন্তিকে স্পর্শ করা সাঙ্গাকারার জন্য এখন সময়ের ব্যাপার মাত্র।

ওয়ানডেতে সর্বোচ্চ ৫ রান সংগ্রহকারী:
ইনিংস রান ১০০/৫০
খেলোয়াড় শচীন টেন্ডুলকার (ভারত) ৪৫২ ১৮৪২৬ ৪৯/৯৬
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) ৩৭৮ ১৪০৫৮ ২৪/৯৩
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৩৬৫ ১৩৭০৪ ৩০/৮২
সনাথ জয়াসুরিয়া (শ্রীলংকা) ৪৩৩ ১৩৪৩০ ২৮/৬৮
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) ৪১৫ ১২৬৪৪ ১৯/৭৭

Leave A Reply

Your email address will not be published.