শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে অংশ নেবে বিএনপি
শর্তসাপেক্ষে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি করা হয়েছে দলটির পক্ষ থেকে।
শুক্রবার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপি’র মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন একথা জানান।
এ সময় তিনি জানান, নতুন নির্বাচনী আইনের প্রয়োগ নিয়ে সংশয়ে রয়েছে বিএনপি।



