Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাকিব-তিশার ‘মেন্টাল’

b-12বিনোদন ডেস্ক:
শাকিব খান ও তিশা জুটির ছবি ‘মেন্টাল’ আবার শ্যুটিং ফ্লোরে ফিরছে। আগামী ৩ মে এফডিসির তিন নম্বর ফ্লোরে একটি গানের দৃশ্যের কাজ হবে। এর শিরোনাম ‘আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো’। এতে ঠোঁট মেলাবেন শাকিব খান, সঙ্গে থাকবেন তিশাও। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা এক্সপ্রেস ফিল্মসের স্বত্ত্বাধিকারী পারভেজ চৌধুরী বলেন, ‘গানটি জানুয়ারি মাসে ইউটিউবে প্রকাশিত হয়। এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার শ্রোতা এটি শুনেছেন। এর আগে ছবিটির একটি আইটেম গানের দৃশ্যধারণ হয়েছে এফডিসিতেই। এতে নেচেছেন মৌসুমী হামিদ। এফডিসির কাজ শেষে বাকি গানের কাজ হবে ব্যাংককে।’ ‘আমার মতন কে আছে বলো’ গানটি লিখেছেন জাহিদ আকবর ও রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। এর নৃত্য পরিচালনা করবেন কলকাতার শিবরাম শর্মা। ‘মেন্টাল’ ছবিতে টিভি চ্যানেলের প্রতিবেদক সিমির ভূমিকায় অভিনয় করেছেন তিশা। অন্যদিকে ভালোবাসার মানুষকে হারিয়ে উন্মাদ হয়ে যাওয়া প্রেমিকের ভূমিকায় দেখা যাবে শাকিবকে। শামিম আহমেদ রনির পরিচালনায় এতে আরও আছেন আঁচল, পড়শী ও মিশা সওদাগর।

Leave A Reply

Your email address will not be published.