শিক্ষাকে মানবতার কল্যাণে ব্যবহার করতে হবে -রাকীব আল হাসান
নিজস্ব প্রতিনিধি: আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভাবিষ্যৎ। নিকট ভাবিষ্যতে তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের দ্বারাই দেশ পরিচালিত হবে। তাই তদের আজকের অর্জিত শিক্ষাকে ভাবিষ্যতে জাতির কল্যাণে তথা মানবতার কল্যাণে ব্যবহার করতে হবে। গতকাল নরসিংদীর বেলাব উপজেলায় এ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন দৈনিক বজ্রশক্তির সহকারী সাহিত্য সম্পাদক রাকীব আল হাসান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাকীব আল হাসান। তিনি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য পরামর্শ দেন। শিক্ষার্থীরা যেন নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে জাতির বিবেক শিক্ষকদেরও সচেতন ও সজাগ থাকার আহŸান জানান তিনি। তিনি বলেন, যে শিক্ষা দেশ-জাতির উন্নয়নে ব্যবহৃত হয় না, মানবতার কল্যাণে উৎসর্গ করা হয় না সে শিক্ষা আদৌ আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। মানুষের যেমন চর্মচক্ষু আছে, বাহ্যিক দৃষ্টি আছে তেমনি তার অন্তর্চক্ষু, অন্তর্দৃষ্টি আছে। এই অন্তর্দৃষ্টি দিয়ে সমাজকে দেখার জন্য প্রয়োজন হয় শিক্ষা। আর এই শিক্ষা অর্জনের জন্যই মানুষ বিদ্যায়ে আসে, শিক্ষকদের সাহচর্যে আসে। তিনি ফলাফল প্রত্যাশী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, তোমাদের কেবল অক্ষরজ্ঞান শিখলেই হবে না, কেবল উপার্যনের জন্যই শিক্ষা গ্রহণ করা চলবে না, তোমাদের শিক্ষার উদ্দেশ্য হতে হবে মানুষের কল্যাণ, জগতের কল্যাণ, সমাজের কল্যাণ। তাহলেই তোমরা প্রকৃত মানুষ হতে পারবে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। এখন তো শিক্ষিত মানুষই দুর্নীতি করে দেশের সর্বনাশ করে দিচ্ছে, দেশের অর্থ পাচার করছে কিন্তু তোমাদেরকে হতে হবে আদর্শবান। দেশ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে, ধর্ম নিয়েও তোমাদের চিন্তা করতে হবে। আজ যেমন এক বছরের কৃতকর্মের ফলাফল নিতে এখানে বসে আছ ঠিক তেমনি সারা জীবনের কর্মের ফল নেওয়ার জন্যও তোমাদেরকে একদিন আল্লাহর সামনে দÐায়মান হতে হবে। কাজেই তোমাদের কেবল এই পৃথিবী নিয়ে ভাবলে চলবে না, তোমাদেরকে দুনিয়া ও আখেরাত উভয় নিয়ে ভাবতে হবে। তোমাদের প্রকৃত দেশপ্রেমিক ও প্রকৃত ধার্মিক হতে হবে। ধর্মের অপব্যবহার যেন কেউ না করতে পারে এজন্য তোমাদেরকে ধর্মের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরছে হেযবুত তওহীদ ও দৈনিক বজ্রশক্তি।
এ এন এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টার তার বক্তব্যে দৈনিক বজ্রশক্তি পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন। তিনি এর উত্তরোত্তর মঙ্গল কামনা করেন এবং দৈনিক বজ্রশক্তির মানবতার কল্যাণকামী কর্মকাÐকে সাধুবাদ জানান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাইজুদ্দিন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সব শেষে এক আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।



