শিবচরে বন্ধুদের ধারালো ছুরির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত
মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরের শিবচরে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুদের ধারালো ছুরির আঘাতে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে বুধবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো তোফাজ্জেল মাদবর (২১)।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাদশা কান্দি গ্রামে রবিবার রাতে তোফাজ্জেল মাদবর স্থানীয় বাজারের সৈয়দ মাদবরের দোকানে বসে চা খাচ্ছিল। ঐ সময় হাসমত, শামীম ও কহিনুরসহ ৬-৭ জন তোফাজ্জেলের সাথে জুয়া খেলার হারজিত নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে তারা পূর্বপরিকল্পিতভাবে তোফাজ্জেলকে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। তার চিকিৎসারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যায়।
এসময় তোফাজ্জেলকে গুরুতর অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে পরে ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার বিকেলে তোফাজ্জল মারা যায়। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
নিহত তোফাজ্জেল মাদবর দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাদশা কান্দি গ্রামের মালেক মাদবরের ছেলে।
প্রতিবেশী খলিলকারী জানান, ঘটনার সময় আমি অপর এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এই সময় ৬/৭ যুবক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তোফাজ্জেলে ওপর উপর্যুপরি হামলা চালায়। এসময় তার বুক, পিট, হাত ও শরীরের বিভিন্ন স্থানে চাপাতির আঘাতে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। প্রকাশ্যে এভাবে হামলা চালিয়ে একটা মানুষকে খুন করা হলো। এমন ঘটনা আমার চোখে আর কোন দিন দেখিনি।
নিহতর মা মতিয়া বেগম জানান, আমার ছেলেকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে দূর্বৃত্তরা খুন করেছে। আমি প্রশাসনের কাছে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ জাকির হোসেন জানান, ঘটনার পর পরই শিবচর থানার পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীরা ঐ সময় থেকেই এলাকা ত্যাগ করেছে। আমরা দুর্বৃত্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছি। এই ব্যাপারে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪/৫ দিন আগে সাদিপুর এলাকায় জুয়া খেলার কারনে হামসমত, শামীম ও কোহিনুরকে পুলিশ আটক করে। তোফাজ্জেল মাদবর তাদের পুলিশে ধরায়ে দিয়েছে এই মিথ্যা অভিযোগে প্রতিপক্ষ যুবকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে পারিবারিক সূত্র দাবী করছে।



