শিরোপা জিতে ভারত থেকে দেশে ফিরল খুলনার বয়রা তরুণ সংঘ ফুটবল দল
কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলায় অনুষ্ঠিত নক আউট প্রতিযোগিতায় শিরোপা জিতে দেশে ফিরল খুলনার বয়রা তরুণ সংঘ ফুটবল একাডেমি। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তারা দেশে ফিরেছেন।
চ্যাম্পিয়ন দল বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে আসলে খুলনা বয়রা তরুণ সংঘের পক্ষ থেকে ক্লাবের উপদেষ্টা শেখ নজরুল ইসলাম তাদের ফুল দিয়ে অভ্যার্থনা জানান। তরুন সংঘ ফুটবল দলকে স্বাগত জানানোর জন্য খুলনা থেকে একটি দল আগেই বেনাপোল অবস্থান করছিলেন।
ভারতের ৭টি ফুটবল দল আর বাংলাদেশের খুলনা বয়রা তরুন সংঘ দল মোট ৮ দলীয় টুর্নামেন্ট খেলায় অংশগ্রহন করেন। ৮ ডিসেম্বর ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার মিলন সংঘ ক্লাব মাঠে খুলনা তরুন সংঘ ফুটবল একাডেমি ভারতীয় টাকি ইউনাইটেড ক্লাবকে ৫/৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খুলনা বয়রা তরুন সংঘের অধিনায়কের দায়িত্ব পালন করেন আশরাফ হোসেন।বাংলাদেশের ২১ সদস্যের দলে কোচ হিসাবে ছিলেন হেদায়েতুল্লাহ ও ম্যানেজার ছিলেন নাসির উদ্দিন।



