শিশু পরশ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন; ওসির অপসারন দাবী
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শিশু পরশকে অপহরণ করে হত্যার প্রতিবাদ ও দায়িত্বে অবহেলা করায় ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুজ্জামান চৌধুরীকে অপসারনের দাবিতে সমাবেশ ও মানবন্ধন করেছে এলাকাবাসি। সোমবার দুপুর ১ টায় থানা মোড়ে হত্যাকারিদের দ্রুত বিচারসহ ফাঁসীর দাবিতে মানববন্ধন করে। পরে শহীদমিনার চত্ত¡রে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক আব্দুর রহিম, ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শ্যামলসহ প্রমুখ। বক্তারা পরশ হত্যা মামলাটি দ্রুত বিচারের আওতায় এনে হত্যাকারীদের ফাঁসি এবং ওসির অপসারন দাবী করেন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ঘোড়াঘাট কালী মন্দির থেকে পরশকে একই গ্রামের জিল্লুর ও মামুন অপহরণ করে ৫ লাখ টাকার মুক্তিপন দাবী করে। ওই রাতেই শিশু পরশের বাবা কেশব সাহা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় অপহরণ মামলা করেন। পরদিন সকালে স্থানীয় কবরস্থান থেকে শিশু পরশের লাশ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসি আসামীদের ৫টি বাড়ী-ঘরে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৮ আসামীর মধ্যে শনিবার ৬ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।



