শিশু মৃত্যুর হার হ্রাসে বাংলাদেশ বিশ্বের রোল মডেল
মো মাকসুদে মাওলা
শুধু দক্ষিণ এশিয়া নয় সমগ্র পৃথিবীতে বাংলাদেশ শিশু মৃত্যুর হার হ্রাসে রোল মডেল হিসেবে সন্মান অর্জন করেছে । আর দেশীয় পরিসংখ্যান অনুযায়ী খুলনা সব ধরনের স্বাস্থ্য বিষয়ক প্যারামিটারে এগিয়ে । ১৪ নভেম্বর শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন খুলনা মুক্তিসেবা সংস্থার (কেএমএসএস ) নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু । তিনি এই সফলতায় খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র সহ সকল কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেন ।
শনিবার নগরীর ১৭ নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্রে কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পেইন এর উদ্ভোধন করেন ভারপ্রাপ্ত সিটি কর্পোরেশন মেয়র মো আনিসুর রহমান বিশ্বাস । মোট ৫৮০ টি কেন্দ্রে ভিটামিন খাওয়ানো সহ সচেতনতা মূলক কর্মসূচি চলবে । উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস) ।
উল্লেখ্য যে ইউনিসেফ এর সহযোগিতায় গত ২৫ বছরের শিশু মৃত্যুর উপর কৃত এক জরিপে সম্প্রতি প্রকাশিত হয় যে বাংলাদেশের শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে শতকরা ৭৩ ভাগ, যেখানে বিশ্বের হ্রাসের হার ৫৩ ভাগ । যার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে



