Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিশু হত্যাকারীর ভিডিও প্রকাশ করেছে আইএস

ISIS have got a kid to execute the 'Israeli spy'আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামিক স্টেট সম্প্রতি এক ইসরায়েলি আরবকে হত্যার ভিডিও প্রকাশ করেছে যাকে হত্যা করেছে ১২ বছরের এক শিশু। নিহত ওই ব্যক্তিকে ইসরায়েলি গুপ্তচর হিসেবে দাবি করেছে আইএস। ইন্টারনেটে প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বালকের সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে এক যুবক। মোহাম্মেদ সাইদ ইসমাইল মুসাল্লাম বলে পরিচিত ওই যুবকটি নিজের বয়স উনিশ বলে উল্লেখ করেছেন। আর ঘাতক বালকটিকে দেখে মনে হচ্ছে তার বয়স বারোর বেশি হবে না। যুবকটি ক্যামেরা দিকে তাকিয়ে বলছেন, তাকে সিরিয়ায় আইএসে অনুপ্রবেশ করে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য নিয়োগ করেছিল গোয়েন্দা সংস্থা মোসাড। শরষষবৎ-নড়ু-ড়ভ-ওঝভিডিওর শেষ দৃশ্যে দেখা যায় বালকটি মুসাল্লাম নামের ওই যুবকের কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করছে। তাৎক্ষণিকভাবে এ ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে  মুসাল্লামকে  মোসাড নিযুক্ত গুপ্তচর  বলে আইএসের করা দাবি প্রত্যাখ্যান করেছে তার পরিবার এবং ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা বলছেন, ২০১৪ সালে তুরস্কে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মুসাল্লাম। এর কয়েকমাস পর আইএসর এক অনলাইন ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেন ওই যুবক। ওই সাক্ষাৎকার প্রকাশের পর মুয়াল্লাম যে আইএসের হাতে অপহৃত হয়েছেন এবং তার জীবন নিরাপদ সে সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছিল। এর আগে গত মাসে লিবিয়া থেকে অপহৃত ২১ কপটিক খ্রিস্টানকে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছিল জঙ্গি গোষ্ঠীটি।

Leave A Reply

Your email address will not be published.