Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানে সেনা অভিযানের পর বন্ধ এমকিউএম’র কার্যালয়

BN-HI804_pakrai_J_20150311055828আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এর করাচিতে অবস্থিত প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তা সিলগালা করে দিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী। বিবিসি বলছে, বুধবার ভোরে চালানো এ অভিযানে কার্যালয়টি থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন ফেরারি আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান রেঞ্জার্সের কর্মকর্তা কর্নেল তাহির। দুই ঘণ্টার এই অভিযানকে “পুরোপুরি তথ্যভিত্তিক অভিযান” বলে বর্ণনা করেছেন কর্নেল তাহির। প্রধান কার্যালয়ে অভিযানের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে এমকিউএম। অভিযানের পর দলীয় কর্মী ও সমর্থকেরা কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। অভিযানে দলের জ্যেষ্ঠ নেতা আমির খানসহ বহু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে এমকিউএম। অভিযানে এমকিউএম’র কোনো আইনপ্রণেতাকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করেছেন তাহির। কার্যালয়ে “অপরাধীদের উপস্থিতি” ব্যাখ্যা করতে জনাব খানকে নেয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেছেন তাহির। কার্যালয়টি থেকে অবৈধ অস্ত্রসহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে এমকিউএম’র জ্যেষ্ঠ নেতা ফারুক সাত্তার এই অভিযানকে “অগ্রহণযোগ্য” বর্ণনা করে বলেছেন, “অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এমকিউএম। আর এসব বিষয়ে সব সময়ই সহযোগিতা করে থাকে দলটি।”

Leave A Reply

Your email address will not be published.