শেখ সামছুর রহমান এর মৃত্যুতে খুলনাঞ্চল পরিবারের শোক
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর পিতা শেখ সামছুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল পরিবার। বিবৃতিদাতারা হলেন প্রধান সম্পাদক মোঃ খবিরুজ্জামান, সম্পাদক মিজানুর রহমান মিলটন, নির্বাহী সম্পাদক মোঃ সরোয়ার হোসাইন, বার্তা সম্পাদক এনামুল হক, কৌশিক দে বাপী, আবু হেনা মোস্তফা জামাল, এস এম কামাল সহ কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন চলন্তিকা যুব সোসাইটির চেয়ারম্যান মোঃ খবিরুজ্জামান, নির্বাহী পরিচালক মোঃ সরোয়ার হোসাইন। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিজ্ঞপ্তি ।।
বাংলাদেশেরপত্র.কম /মাওলা


