Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শ্রীমঙ্গলে চা বাগানে আনসার ও কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি:
শ্রীমঙ্গলে চা বাগানে আনসার ও কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলাধীন জুলেখানগর চা বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ বাদী হয়ে মৌলভীবাজার জেলা আদালতে মামলা দায়ের করেছেন।
জানা যায়, বাগানের পরিচালক সৈয়দ গুলশানারা বাগানের কর্মকর্তা কামরুজ্জামান, সুমনসহ বাগানে মোতায়কৃত আনসার সদস্যদেরকে নিয়ে বাগানের এলাকা পরিচিত করতে ৫বি সেকশনে গেলে, পূর্ব থেকে ওৎপেতে থাকা ২০/২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল আনসার ও বাগান কর্মচারীদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে বাগানের ২ কর্মকর্তা ও ৩ আনসার সদস্য আহত হয়। এসময় সন্ত্রাসী দল ২টি রাইফেল ও সুবলকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ খবর পেয়ে আনসারদের লুটকৃত দুটি রাইফেল ও সুবলকে উদ্ধার করে।
উল্লেখ্য, ইদানিং বাগান কর্তৃপক্ষ বাগানে চোরাকারবারীদের অনুপ্রবেশ রোধ করার জন্য কয়েকটি গেইট নির্মাণ এবং বাগানের নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করে। ফলে চোরাকারবারীদের ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এ কারণে প্রথম দিনেই আনসার সদস্যদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায় বলে ধারণা করছে বাগান কর্তৃপক্ষ।
জেলা আনসার ইনচার্জ অম্লানজ্যাতি জানান, এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি জিডি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.