Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে দুই রানে হারলো টাইগার বাহিনী

২৫ মার্চ শুরু হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ (ওয়ানডে)। সিরিজ শুরু হওয়ার আগে আজ বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের মুখোমুখি হয়েছে মাশরাফিদের নেতৃত্বে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচেই রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কানরা। তারা টাইগারদের ৩৫৫ রানের লক্ষ্য দিয়েছে। কিন্তু ৩৫২ রানেই থামতে হয় মাশরাফিদের। তীরে এসে তরী ডুবলো মাশরাফিদের। অার এতে করে দুই রানের আফসোসটাও থাকলো।

ব্যাটিংয়ে নেমেও শুরুটা ভালো করেনি টাইগাররা। ইনিংসের প্রথম বলে ফিরে এসেছেন ইমরুল কায়েস। তবে শুরুর ধাক্কাটা কাটিয়ে দিয়েছেন সৌম্য ও সাব্বির। তারা দুইজনে দলের স্কোরে যোগ করেন ১১৯ রান। সাব্বির ৭২ ও সৌম্য ৪৭ রানে সাজঘরে ফেরেন। এরপর দলে এগিয়ে নিয়ে যান মোসাদ্দেক। ৫৩ বলে ৫০ করে বিদায় নেন মোসাদ্দেক। এরপর কিছুটা চাপে থাকলেও দল চাপ মুক্ত করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন মাহমুদুউল্লাহ ও মাশরাফি।

৫৮ রান করে মাশরাফি ফিরে গেলে জয়ের বন্দর পর্যন্দ যেতে পারেনি দল। অবশ্য শেষ পর্যন্ত ৭১ রান করে অপরাজিত ছিলেন মাহমুদুউল্লাহ।

লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া পেয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। এর আগে শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সানদুন বীরাক্কোদি। তিনি ৫৪ বলে ৬৭। এ ছাড়া কুশল পেরেরার ব্যাট থেকে এসেছে ৬৪ রান। পাশাপাশি দিলশান মুনাবীরা ২৪, মিলিন্দা সিরিবর্ধনে ৩২, ধনঞ্জয়া ডি সিলভা ৪৩, প্রসন্ন ডি সিলভা ২৮, থিসারা পেরেরা ৪১ ও দাসুনি সানাকা ২৬ রানে অপরাজিত ছিলেন। থিসারা ৪১ রান করেছেন ৩০ বলে।

এদিন বাংলাদেশের প্রায় সব বোলারই ছিলেন খরচে। অধিনায়ক মাশরাফি ৯ ওভারে ৬৬ রানে দিয়ে নিয়েছেন ১টি উইকেট। তাসকিনও একটি উইকেট পেয়েছন ৬ ওভারে ৫১ রান দিয়ে। উইকেট পেয়েছেন সানজামুল ইসলামও। ৬ ওভার বল করে ২৭ রানে ১ উইকেট তার। একটি করে উইকেট নিয়েছেন আবুল হাসান ও সাইফউদ্দিন।

এছাড়াও বল করেছেন শুভাগত হোম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন। তবে তারা সফলতা পাননি।

ম্যাচটি ৫০ ওভারের হলেও দুই দলই স্কোয়াডের ১৭ খেলোয়াড়কেই ব্যবহার করতে পারবে।

তবে প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়নি তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়কে। তবে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামে শ্রীলঙ্কা।

Leave A Reply

Your email address will not be published.