সংসদ উপনেতার স্বামী গোলাম আকবার চৌধুরী আর নেই
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
ফরিদপুর-২, সালথা-নগরকান্দা আসনের সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী ও বিশিষ্ট রাজনীতিবিদ নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবার চৌধুরী বাবলুর পিতা মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, মুজিব নগর সরকারের প্লানিং সেলের সদস্য, বিশিষ্ট লেখক, সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান গোলাম আকবার চৌধুরী আজ সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালি………….রাজেউন) । মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
তার মৃত্যুতে সালথা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা ছাত্রলীগসহ উপজেলর সকল নেতাকর্মী বৃন্দ, সালথা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার রেজাউর রহমান চয়ন ও সংসদ উপনেতার বডিগার্ড মো. এবাদত হোসেন গোলাম আকবার চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



