- সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে মানিকগঞ্জয়ে হেযবুত তওহীদের’ আলোচনা সভা।
আজ রোজ শুক্রবার, মানিকগঞ্জ জেলা হেযবুত তওহীদ এর উদ্যোগে মানিকগঞ্জ, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস মিলনায়তনয়ে) সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়ীকতা ও ধর্মবিশ্বাসের অপপ্রয়োগ রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি জনাব মো: মহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়াামীলীগ মানিকগঞ্জ সদর উপজেলা এর সম্মানিত সভাপতি জনাব মো: ইস্রাফিল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য ও প্যানেল চেয়ারম্যান, মানিকগঞ্জ জেলা পরিষদ জনাব মো: শমীম মিয়া, সহকারী অধ্যক্ষ হরিরামপুর এম.এ.রউফ ডিগ্রী কলেজ কৌড়ী, জনাব আনিসুর রহমান।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান।
উক্ত অনুষ্ঠানে মূখ্য আলোচক জনাব মশিউর রহমান তার বক্তব্যে বলেন, মানুবজাতি আজ গভীর সংকটময় সময়ে উপনিত হয়েছেন। মানুষ আজ আর মানুষ নয়, মানুষ যেন আজ হয়েগেছে পশুর মত। পশু যেমন খায় ঘুমায় বংশবিস্তার করে একটা সময় এসে মারা যায়। মানুষও আজ তেমনই শুধু খায় ঘুমায় বংশবিস্তার করে একটি পরিনত বয়সে এসে মারা যায়। তাদের সমাজ, রাষ্ট্র, এই পৃথিবী নিয়ে কোন চিন্তা নেই। কেমন করে মানুষ এত নিশ্চুপ থাকে?? আমাদেরকে জানতে হবে আমাদের সৃষ্টির উদ্দেশ্য, আমাদেরকে জানতে হবে মানুষ হিসেবে আমাদের করণীয়, আমাদের জানতে হবে কোথাথেকে আমরা এসেছি কোথায় আমরা যাবো।
আজ জঙ্গীবাদ এর নাম করে সমগ্র পৃথিবীতে একটির পর একটি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিন্তু আমি পরিস্কার ভাবে বলতে চাই এই জঙ্গীবাদ প্রকুত ইসলাম থেকে সৃষ্টি হয় নি। ইসলামের উদ্দেশ্যমূলক অপব্যাখ্যা করে একশ্রেনীর স্বার্থবাজ মহল এই জঙ্গীবাদের সৃষ্টি করেছে।
আর এর নাম করে একটার পর একটা মুসলিম সংখ্যাগরিষ্ট দেম ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশকে নিয়েও চলছে গভীর ষড়যন্ত্র। এখন এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রীয় দেশকে বাচাতে হলে ইসলামের প্রকৃত শিক্ষার উপর, সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে দেশ বাচবে ।
প্রধান অতিথি বলেন,আমি বলতে চাই
সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের জন্য অভিশাপ। এর জন্ম উগ্র র্মৌলবাদ থেকে। আমাদের উচিত নিজ ধর্মের বাহিরে অন্য ধর্মকে কটাক্ষ না করা। অন্য ধর্মকে কটাক্ষ করে কথা বলা রসূলের আদর্শ বিরোধী বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠানে হেযবুত তওহীদের পক্ষ থেকে আপনারা বলেছেন একদল মানুষ স্বার্থ ত্যাগ করে জীবন হাতে নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন বিধায় এ দেশ স্বাধীন হয়েছিল। জঙ্গিবাদের বিরুদ্ধেও স্বার্থ ত্যাগ করে দাঁড়াতে হবে। আপনাদের এ কথাকে আমি শতভাগ সমর্থন করি।বাংলাদেশ আওয়ামীলীগ ও জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, মাঠে ময়দানে আপনাদের এই আদর্শের সাথে আমরা আছি, থাকবো। প্রধানমন্ত্রীর আহবানে আপানারা এগিয়ে আসায় আপনাদের ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি আনিসুর রহমান বলেন,মূল ইসলামের বিধান মানবিকভাবে গ্রহন ও পালন করলে শান্তি, এবং উগ্র ও কট্টরভাবে গ্রহন করলে জঙ্গিবাদের জন্ম হয়। ধর্মের উগ্রতা এবং ধর্মান্ধতা এগুলোই ধর্মের অপ-প্রয়োগ। হেযবুত তওহীদের দেশব্যাপী কর্মকান্ডে ধর্মান্ধতা ও জঙ্গিবাদ দূর হবে আমি বিশ্বাস করি। এছাড়াও বিশেষ অতিথি শামীম মিয়া বলেন,ধর্মের নামে মানুষ হত্যা ধর্ম হতে পারেনা। আমি আজ বুঝতে পেরেছি আপনাদের উদ্যোগ অধর্মের বিরুদ্ধে। আমি আশা করবো, ও দোয়া করি আপনারা দূর্বার গতিতে এগিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি, থাকবো।