সমাজভিত্তিক সংগঠন সমুহের জাতীয় সম্মেলন উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন অনুষ্ঠিত
শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ সমঅংশগ্রহন মূলক উন্নয়নের লক্ষে সমাজ ভিত্তিক সংগঠন সমুহের জাতীয় সম্মেলন-২০১৫ উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় উন্নয়ন সংস্থা জীবিকা, জিইউকে এবং গণচেতনার আয়োজনে ও অক্সফম এর সহযোগীতায় কুড়িগ্রাম প্রেস ক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় উন্নয়ন সংগঠন জীবিকার পরিচালক পরিচালক মানিক চৌধুরী, জিইউকের পরিচালক মোঃ মুনির হোসেন ও গণচেতনার পরিচালক শ্যামল রায় প্রমুখ।
সরকার ঘোষিত রুপকল্প ২০২১ বাস্তবায়নে সমঅংশগ্রহন মূলক উন্নয়নের লক্ষে সমাজভিত্তিক সকল সংগঠনকে আগামী ৪ ও ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলন অংশ নেয়ার আহবান জানানো হয়।



