Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সরকারি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতির ইফতার মাহফিল

চট্টগ্রাম ব্যুরো:
সরকারি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই শুক্রবার বিকেলে সরকারি মুসলিম হাই স্কুল মসজিদে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লায়ন এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাকওয়া ভিত্তিক জীবন গঠনের সর্বোত্তম একটি পথের নাম সওম। তিনি বলেন, সিয়াম সাধনার সাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয় এবং পরিশুদ্ধ অবস্থায় সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসে। রমজানে সিয়াম সাধনার মাধ্যমে ধৈর্য, সহনশীলতাসহ বিভিন্ন গুণ অর্জিত হয়। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত সহনশীলতা শুধু ব্যক্তিগত কল্যাণই বয়ে আনে না বরং মুসলমান সমাজের জন্য একটি দলগত কল্যাণও বয়ে আনে।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মঈনুল ইসলাম মাহমুদ, প্রকৌশলী ওয়াহিদুল আলম চৌধুরী, ডা. মাহমুদুল হক চৌধুরী, অধ্যাপক সিকান্দর খান, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ডা. জাফরুল হক, ডা.মামুন ইবনে আমিন, এ্যাড. আবু হানিফ, ডা. সাইফুল্লাহ খান ও বিদায়ী সাধারণ সম্পাদক শামসুদ্দী আহমদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জামাল নাসের চৌধুরী।

Leave A Reply

Your email address will not be published.