Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সরিষাবাড়ীতে প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শিমলা বাজার পাবনা পট্টি মহল্লায় তার ভাড়া বাসায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। দুর্বৃত্তদের ভয়ে গত মঙ্গলবার অফিসের কাজ করতে পারে নি প্রকৌশলী শাহিনুজ্জামান অরুণ। ফলে অফিসে সেবা নিতে আসা লোকদের ভোগান্তি পোহাতে হয়েছে।
স্থানীয় সূত্রে ও প্রকৌশলীর পারিবারিক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান অরুণকে তার বাসায় গিয়ে ডাক দেয় ২৫/৩০ জনের একটি বাহিনী। এসময় ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় তার বাসায় গিয়ে দরজায় লাথি মারে এবং খুলে দিতে বলে। প্রকৌশলী দরজা খুলে দিলে তাকে কোন কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তার স্ত্রীকে নিয়ে আধা ঘণ্টার মধ্যে বাসা ত্যাগের আল্টিমেটাম দেয়। অন্যথায় অনেক কিছু ঘটে যেতে পারে বলে হুমকি দেয় দুর্র্বৃত্তরা। প্রকৌশলী এর প্রতিবাদ করলে তাৎক্ষণিকভাবে তার বাসা থেকে বের করে নিজ গ্রামে চলে যেতে বাধ্য করে। পরে প্রকৌশলী প্রাণের ভয়ে রাতেই স্ত্রী ও ৪ মাসের শিশু সন্তানকে নিয়ে রাজবাড়ী শ্বশুরালয়ে চলে যান। উল্লেখ্য, ওই দুর্বৃত্তরা ১২ এপ্রিল প্রকৌশলী শাহিনুজ্জামান অরুণের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিল।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান অরুণ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিছু স্থানীয় সন্ত্রাসী আমাকে লাঞ্ছিত করে রাতেই বাসা থেকে বের করে দেয়। ওই সন্ত্রাসীদের ভয়ে নিজ গ্রামে এসেছি। তিনি আরও জানান, তাদের বিভিন্ন অফিসিয়াল কাজে খুশি না করায় এ ঘটনা ঘটায়।

Leave A Reply

Your email address will not be published.