Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলকে গাছের সাথে বেঁধে মারপিটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদ শেরে বাংলা পার্কের মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করে। দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাব, পঞ্চগড় জেলা প্রেসক্লাব, পঞ্চগড় জার্নালিস্ট এসোসিয়েশন, তেতুলিয়া, আটোয়ারী, দেবীগঞ্জ ও বোদা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক আজমের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও বিজিবি মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন। তিনি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রেরণ করবেন বলে সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন।
এসময় সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় প্রেসক্লাসের সাধারণ সম্পাদক সফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম বাবু, সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য ও জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, সদস্য ও পঞ্চবার্তা সম্পাদক আলমগীর জলীল, সাংবাদিক এ হোসেন রায়হান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মোশাররফ হোসেন বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, রাশেদুজ্জামান বাবু, তেতুলিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, দেবীগঞ্জ প্রেসক্লাবের জাকির হোসেন রাজু, আটোয়ারী প্রেসক্লাবের জিল্লুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ঘাগড়া বিওপিতে গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও চ্যানেল আই’র পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলকে বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিনসহ কয়েকজন বিজিবি সদস্য দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করেন।

Leave A Reply

Your email address will not be published.