Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাম্প্রতিক হত্যাকান্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন

PHOTO-01নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা: সারাদেশব্যাপী বিভিন্ন মন্দিরের পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুক, খৃষ্টান ধর্ম যাযক, মসজিদের ইমাম হত্যার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার যৌথ উদ্যোগে শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রনজিত বকসী সূর্য্য, পরেশ চন্দ্র সরকার, সুদেব চৌধুরী, মিহির ঘোষ, সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, সুজন প্রসাদ, রেবতী বর্মণ, রকি দেব, পলাশ চাকি, চঞ্চল সাহা, শংকর চক্রবর্ত্তী।
বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। সেইসাথে টার্গেট কিলিং প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে হবার আহবান জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.