সালমানের ঋণ থেকেই যাবে আমার জীবনে : ক্যাটরিনা
সালমান খানকে নিয়ে কোনও দিনই খুব একটা কিছু বলতে শোনা যায়নি ক্যাটরিনা কইফকে। সম্পর্ক থাকার সময়ে তো নয়ই, সম্পর্ক ভাঙার পরেও নয়! তবে, দেরিতে হলেও মনের কথা মুখে এল ক্যাটরিনার! তার সঙ্গেই জানালেন কেন তিনি এত দিন সালমানকে নিয়ে কথা বলতেন না!
আসলে না কি রণবীর কাপুরের কথা ভেবেই সালমান খানকে নিয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না ক্যাটরিনা! তেমনটাই অন্তত দাবি করছেন তিনি! বলছেন, “সালমানকে নিয়ে মিডিয়ায় কথা বললে আমার এখনকার সম্পর্কটাকে অসম্মান করা হবে!”
প্রাক্তন প্রেমিকের সম্পর্কে এত দিন পরে এতটা কড়া কথা বলে বোধ হয় ভাল লাগেনি নায়িকার নিজেও! তাই সঙ্গে সঙ্গেই সুর নরম করেছেন তিনি! আর বলেছেন, “সালমান আর ওর পরিবার আমার জন্য যা করেছে, তা আমি কোনো দিন ভুলতে পারব না! সবাই জানে, সালমান কতটা বড় মনের মানুষ! ওর ঋণ আমার জীবনে থেকেই যাবে!”
সালমানকে নিয়ে মন খোলার পাশাপাশিই ক্যাটরিনা অকুণ্ঠে স্বীকার করেছেন আরও একটা কথা! বলেছেন, “স্বীকার করছি আমার আর রণবীরের মধ্যে একটা ভালবাসার সম্পর্ক আছে! তবে সেটা এখনও বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট পোক্ত নয়! সবুর করুন, সময় হলে বিয়ের কথাটা আমরা ঠিক জানাবো!” – সংবাদমাধ্যম



