সিরাজদিখানে যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠিত
সিরাজদিখান প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সিরাজদিখান উপজেলার মালখানগর মনিহার কমিউনিটি সেন্টার সামনে ‘উপজেলার যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। । সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো: বাবুল কাজী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ,
বিশেষ অথিতি ছিলেন সিরাজদিখান উপজেলার আওয়ামীলীগ সভাপতি উপজেলার চেয়াম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলার আওয়ামীলীগ সাধারন সম্পাদক এস এম সোহরাব হোসেন, শ্রীনগর উপজেলার যুবীগ সাধারন সম্পাদক হাজী নেছারুউল্লাহ সুজন , সিরাজদিখান উপজেলার আওয়ামীলীগ যুবলীগ আহব্বাহক রাকিব হোসেন



