সুনামগঞ্জ প্রেসক্লাবে দৈনিক বজ্রশক্তি'র ২য় বর্ষপূর্তি উদযাপন
সুনামগঞ্জ প্রতিনিধি: যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক বজ্রশক্তি পত্রিকার ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে দৈনিক বজ্রশক্তি,র ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে দৈনিক বজ্রশক্তি,র সার্কুলেশন ম্যানেজার মোঃ কবির মিয়ার সভাপতিত্বে দৈনিক বজ্রশক্তি,র নিজস্ব প্রতিনিধি মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ – মৌলভীবাজারের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রাব্বানী এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও লেখক মোঃ আব্দুর রহিম, কাঠইর ইউনিয়ন শাখার পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শিরতাজ আহমদ, দেওয়ান তাসাউদ্দুক রাজা চৌধুরী ইমন, দৈনিক সুনামগঞ্জের ডাক,র স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, অরাজনৈতিক ইসলামী সংস্কার আন্দোলন হেযবুত তওহীদের জেলা আমির তানভীর আলম, হেযবুত তওহীদের বিশম্ভপুর উপজেলার নলিয়াপুর দায়িত্বশীল মো: হাসান আলী, হাফেজ মো: মুশাহীদ আলী, দৈনিক বজ্রশক্তি,র সদর প্রতিনিধি মো: বাবুল মিয়া প্রমুখ। বক্তারা বক্তব্যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার ভূয়সী প্রসংশা করে বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদের উত্তপ্ত সময়ে আমাদের প্রিয় জন্মভূমির পবিত্র মাটিকে যাবতীয় সন্ত্রাস, জঙ্গিবাদ, সামাজিক অপরাধ ও হানাহানি মুক্ত রাখার লক্ষ্যে জনগণকে ঈমানী চেতনা এবং দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত করে যাচ্ছে দৈনিক বজ্রশক্তি।



