Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরগঞ্জে জেএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত


সুন্দরগঞ্জ,গাইবান্ধা সংবাদদাতা: সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিশুনিকেতন এ্যান্ড মডেল হাইস্কুলের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১ ঘটিকায় এ উপলক্ষে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে দোয়াপূর্ব এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের সভাপতি আলহাজ্ব মনসুর আলীর সভাপতিত্বে শিক্ষার্থী হুমায়রা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাহফুজার রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বামনডাঙ্গা শিশুনিকেতন এ্যান্ড মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রভাষক আবুল কাশেম।
অন্যান্নের মাঝে বক্তব্য রাখেন বামনডাঙ্গা শিশুনিকেতন এ্যান্ড মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল আজম,এম এ গাফফার মোল্লা,মোসলেম আলী বসুনিয়া,যুবলীগ নেতা শরিফুল ইসলাম লিটন,মাবিয়া বসুনিয়া,খাইরুজ্জামান,আব্দুল ওয়াহাব আলী,শিক্ষার্থী তালহা জোবায়ের,কুমারী বৃষ্টি রাণী,মোহাইমেনুল,ইফতিখার আল মুহিত, স্কুলের পরিচালক (প্রসাশন) মোশতাক আযম সরকার, স্কুলের একাডেমি পরিচালক ফারুকুল ইসলামসহ প্রমূখ। পরে স্কুলের ধর্ম বিষয়ক শিক্ষক মাওলানা মো:আশেক আলী দোয়া মোনাজাত করেন। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও পরিবেশ বান্ধব গাছ বিতরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.