সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জার্মানীর রাষ্ট্রদূত
বাপ্পী রাম রায়, সুন্দরগঞ্জঃ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বন্যা দূর্গত এলাকার লোকজন বন্যার সাথে লড়াই করে বেঁচে থাকে। স্বচক্ষে দেখে একটা অভিজ্ঞতা হল। বাংলাদেশ সরকারের মত আমরাও বন্যা দূর্গতদের পাশে আছি এবং থাকব। বৃহস্পতিবার গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর আমন্ত্রণে সুন্দরগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কালে জার্মানীর রাষ্ট্রদুত মিঃ এইচই পেটেল ফাহরেনহল্টজ এ কথাগুলো বলেন।এসময় রাষ্ট্রদূত উপজেলার হরিপুর ইউনিয়নের রাঘব ও গেন্দুরাম আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সাথে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ইউএনও সোলেমান আলী, এএসপি আউয়াল, ওসি এসএম আব্দুস সোবহান, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি ও জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।
উল্লেখ্য জার্মান রাষ্ট্রদূত ২ দিন সুন্দরগঞ্জে অবস্থান করবেন।



