সুন্দর সেলফি তুলবেন যেভাবে
এখন সেলফি তোলা বেশ জনপ্রিয়। সেলফি মানে নিজেই নিজের ছবিটা তুলে ফেলা। ইতোমধ্যে অক্সফোর্ড ডিকশনারিতেও জায়গা করে নিয়েছে সেলফি শব্দটি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি ।
কিন্তু সবসময় সব সেলফি ভালো হয় না। প্রায় ডজনখানেক সেলফি তোলার পরও মনের মতো ছবিটি তোলা হয়ে ওঠে না অনেকেরই। তবে মন খারাপ করার কিছু নেই।
কারণ সেলফিতে সুন্দর দেখানো অর্থাৎ সেলফি সুন্দর তোলার কিছু গোপন রহস্য রয়েছে। জেনে নিন-
- প্রথমত খেয়াল রাখুন সেলফি তোলার সময় হাত যেন না কাঁপে। হাত কাঁপলে আপনার শখের সেলফিটা নষ্ট হয়ে যেতে পারে পুরোপুরি। হাত কাঁপা রুখতে এবং যে কোনো অ্যাঙ্গেলে ছবি তুলতে ব্যবহার করতে পারেন সেলফি স্টিক ।
- ছবিতে অনেকের মুখের নিচের অংশ বেশ ভারী আসে। আবার অনেকের মুখে বেশি বেশি ভাঁজ দেখা যায়। এই সমস্যা দূর করতে ক্যামেরা কখনোই মুখের নিচে ধরা যাবে না। আবার অ্যাঙ্গেল ঠিক করে নেওয়াটাও সঠিক সেলফির একটি গুরুত্বপূর্ণ ধাপ।


