সেনাবাহিনী আমাদের গর্ব ও অহংকার
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত বাংলাদেশ সেনাবাহিনীকে সবার গর্ব ও অহংকারের প্রতিষ্ঠান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে ৭৩তম দীর্ঘমেয়াদি ও ৪৪তম স্বল্প মেয়াদি কোর্সের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আপোসহীন ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করেছে আমাদের সশস্ত্রবাহিনী। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সবার গর্ব ও অহংকারের প্রতিষ্ঠান।’ এর আগে আজ সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ভাটিয়ারিতে পৌঁছান। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী ক্যাডেটদের অভিভাবকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগদান শেষে দুপুর ২টার পর হেলিকপ্টারযোগে ফের ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



