সোনাগাজীতে অপহরনের চলিশ দিনপর কলেজ ছাত্রী উদ্ধার
সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে অপহরনের চলিশ দিন পর বক্তারমুন্সি কলেজ ছাত্রী জান্নাতুল আফরিন মেবিন (১৯) কে মঙ্গলবার [১৭ নভেম্বর] সকাল ১১ ঘটিকার সময় উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ । উদ্ধারের পর মেবিনের পিতা ওজি উল্যাহর দায়ের করা অপহরন মামলার ভিকটিম হিসেবে তাকে ফেনীর ম্যাজিষ্ট্রেট খায়রুন নেছার আমলী আদালত -৩ এ হাজির করা হয়। বিবাদী পক্ষের আইনজীবি জাহিদ হোসেন খসরু জানান , আদালত ভিকটিম হিসেবে মেবিনের জবানবন্দী শুনে তার ননদের জিম্মায় প্রেরন করে। আইনজীবি আরো জানায়, অপহরনের কথা অস্বীকার করে মেবিন তার জবানবন্দীতে আদালতকে জানায়, পরিবারের সম্মতি না থাকায় সে স্বেচ্ছায় পালিয়ে ফয়সালকে বিয়ে করেছে । মেবিনের পিতা ওজি উল্যাহ ও ভাই জনি জানায় , মামলার আইও সোনাগাজী মডেল থানার এস.আই শাহ আলম ও অপরহনকারি যোগসাজসে মেবিনকে হত্যা সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আদালতে মিথ্যা জবানবন্দী দিতে বাধ্য করে।
উলেখ্য, গত ৯ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদ গ্রামের মেম্বার বাড়ী থেকে প্রকাশ্যে অস্রের মুখে জিম্মি করে অপহরন করে ছাত্রলীগ নেতা সামছুজ্জামান ফয়সাল ও তার সহযোগী ৩০/৩৫জন যুবক। এ ঘটনায় পুলিশ তিন দফায় ফয়সালের মাসহ আট জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফয়সাল এখনো পলাতক রয়েছে।



