স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন জাতির পিতা
বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য তার সারাজীবন উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্বাধীনতার জন্য জাতির পিতা তার জীবন উৎসর্গ করেছেন, সারাটা জীবন কারাগারে কাটিয়েছেন।
কারণ তিনি দেখেছিলেন, এ দেশের মানুষ দুর্ভাগা। তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। সে লক্ষ্যে তিনি কাজ শুরু করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয় অর্জন করলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।



