স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম শিশু একাডেমিতে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান
চট্টগ্রাম ব্যুরো: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উপলক্ষে গত ২৬ মার্চ চট্টগ্রাম শিশু একাডেমিতে আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সহধর্মিনী ইশরাত জাহান। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনের সহধর্মিনী নাসরিন আক্তার চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী রেখা আলম চৌধুরী, সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তাদের সহ-ধর্মিনীগণ। আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহধর্মিনী ও তাদের সন্তানদের জন্য দৌঁড়, মোরগ লড়াই, পিলো পাসিং, চকলেট দৌড় ও বল নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



