Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার মন্ত্রী নিহত

068আন্তর্জাতিক ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার এক মন্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। রবিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। নিহত কলিন্স চ্যাবেন (৫৪) পাবলিক সার্ভিস ও জনপ্রশাসন বিভাগের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নির্বাহী সদস্য ছিলেন। নিহত অপর দুইজন তার  নিরাপত্তারক্ষী। রাষ্ট্রপতির কার্যালয় থেকে বলা হয়, উত্তর জোহান্সবার্গ থেকে ৩৫০ কিলোমিটার দূরে পোলোকওয়ান নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে কলিন্সের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামের এই অসাধারণ যোদ্ধা ও আমার মন্ত্রী পরিষদের নির্ভরযোগ্য এই সদস্যের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’ কলিন্সের দল এএনসির পক্ষ থেকে বলা হয়, কলিন্সের মৃত্যু দলটির জন্য ‘বিশাল শূন্যতা’। তিনি জনগণের সত্যিকারের সেবক ছিলেন ।

Leave A Reply

Your email address will not be published.