হত্যাকান্ডের বিচার ও ৫ দফা দাবিতে বগুড়া প্রেসক্লাবে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের দ্রষ্টান্ত মূলক বিচারের দাবীতে ২১ই মার্চ মঙ্গলবার বেলা ১২টায় সারা দেশের ন্যায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা হেযবুত তওহীদ।
নিজেস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়িতে গত ২০১৬ ইং সালের ১৪ মার্চ ধর্ম উন্মাদনা সৃষ্টি করে মানবতার কল্যানে নিয়োজিত অরাজনৈতিক অন্দোলন হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের দ্রষ্টান্ত মূলক বিচারের দাবীতে ২১ই মার্চ মঙ্গলবার বেলা ১২টায় সারা দেশের ন্যায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা হেযবুত তওহীদ।
উক্ত সংবাদ সম্মেলনে গাবতলি উপজেলা হেযবুত তওহীদের সভাপতি সালজার রহমান সাবুর সভাপতিত্বে ৫ দফা দাবীতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি খাজা আহম্মেদ রতন। তিনি বলেন, গত বছর ১৪ই মার্চ হেযবুত তওহীদের নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতামুলক কার্যক্রমকে বন্ধ করার হীন উদ্দেশ্যে এক শ্রেনীর স্বার্থন্বেষী মহল ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানবতার কল্যাণে নিয়োজীত হেযবুত তওহীদের ২ সদস্যের হাত পায়ের রগ কেটে হত্যা, শতাধিক আহত ও বাড়ী-ঘর ভাংচুর জালাও পোড়াও ও লুটপাটের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবী করেন এবং সারা দেশে এখনও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে চক্রান্ত করছে তাদেকেও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রিয় সাংগাঠনিক সম্পাদক আশেক মাহমুদ, জোবায়ের আহম্মেদ নূহু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস,এ টিভির বগুড়া প্রতিনিধি আরিফ রেহমান, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠের বগুড়া প্রতিনিধি মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জিটিভি বগুড়া প্রতিনিধি আমজাত হোসেন মিন্টু, দৈনিক ইনক্লাবের বুরে্যাচিপ মহসিন আলি রাজু, দৈনিক নয়াদিগন্ত বগুড়া প্রতিনিধি মিলন, বগুড়া প্রেসক্লাবের কোষাধক্ষ্য কমল হোসেন, বৈশাখি টিভির বগুড়া প্রতিনিধি কমলেড মহন্ত শানু, বাংলাভিশন ক্যমরাম্যান মতিউর রহমান, জিটিভির ক্যমরাম্যান রাজু আাহম্মেদ, প্রেসক্লাবের সদস্য তানসেন আলম, ছানাউল হক শুভ, মির্জা দুলাল, বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক রায়হানুল্ ইসলাম, দৈনিক বজ্রশক্তির বগুড়া ভ্রাম্যমান প্রতিনিধি আশরাফুল আলম, জেটিভি অনলাইন আদমদীঘি প্রতিনিধি সাইফুল ইসলাম শাহিন, ধনুট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মুনির, দৈনিক বজ্রশক্তির কাহালু প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক বজ্রশক্তির ভ্রামমান প্রতিনিধি রাকিবুল ইসলাম, বাংলাদেশেরপত্র অনলাইনের সদর প্রতিনিধি হারুন আল রশিদ সহ বগুড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



