হাকিমপুরে যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হাইস্কুল মাঠে গত সোমবার বাংলাদেশ যুবলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগের ভরপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ এমদাদুল হক চৌধুরী, সহ:সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর আ’লীগের সভাপতি নুরুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ মোঃ জিয়াউর রহমান মানিক সহ আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন- বাংলাদেশের সনামধন্য ব্যান্ড তারকা হাসান। সংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন- হাকিমপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।



