Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় প্রতিপক্ষের হামলায় মা মেয়ে হাসপাতালে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় পারিবারিক দ্বন্ধে এক হামলায় মা স্বপ্না বেগম (৪০) ও মেয়ে মাছুমা আক্তার মিম (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার দোলাপাড়া গ্রামে।
মাছুমা আক্তার মিম বলেন, ৮ বছর আগে আমার প্রতিবন্ধি পিতা ময়নুল হকের মৃত্যু হওয়ার পর থেকে জ্যেঠা নূরুল হক নূরুসহ জ্যেঠাতো ভাই আমাদের জমি জমা অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। আমাদেরকে বাড়ি ছাড়া করার জন্য নানা ভাবে অত্যাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পৈত্রিক ও আমাদের ভোগ দখলকৃত ভুট্টা ক্ষেত জোর পূর্বক দখল করে নেয়। এতে বাধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমার মা স্বপ্না ও আমি নিজেই গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছি। আমার জ্যেঠাতো ভাই সোহরাব হোসেন উজ্জলসহ ৮ জনকে আসামী করে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
এ প্রসঙ্গে সোহরাব হোসেন উজ্জল জানান, দাদার সম্পত্তি এখনো ভাগ বাটোয়ারা হয়নি। তবে আমাদের লাগানো ভুট্টা ক্ষেতে তারা দখল করার চেষ্টা চালায়। সে কারনে তাদের উপর হামলা চালানো হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.