হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে স্বাবলম্বি করে তুলতে বিশেষ প্রশিক্ষন
রাসেল হাসান, হিলি প্রতিনিধি: হাকিমপুর উপজেলার হিলিতে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠিকে আর্থিকভাবে স্বাবলম্বি করে গড়ে তুলতে তাদের আয় বর্ধকের জন্য ক্ষুদ্র কুঠির শিল্প প্রশিক্ষন, প্রদশর্নী ও বিপননের ব্যাবস্থা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকার ৫০জন (২৫জন পুরুষ ও ২৫জন মহিলা) ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠিকে তাদের আয় বর্ধকের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম এ আত্মকর্মসংস্থান মুলক কর্মকান্ডের উদ্বোধন করেন।
এসময় সেখানে উপজেলা একাডেমিক কর্মকর্তা শাখাওয়াত হোসেন, হিলি পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজাহরুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় হাকিমপুর উপজেলার ৫০জন (২৫জন পুরুষ ও ২৫জন মহিলা) ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠিকে তাদের আয় বর্ধকের জন্য বিশেষ প্রশিক্ষন কার্যক্রমের ব্যাবস্থা করা হয়েছে। এখানে তাদের বাশ কিনে দেওয়া হয়েছে তারা সেসব বাঁশ থেকে ধামা, টোপা, পলোই এজাতীয় বাঁশের তৈরি বিভিন্ন সরঞ্জাম তৈরি করবেন এবং তা এখানেই বিক্রি করবেন। তা থেকে যা আয় হবে সেগুলো নিয়ে তারা জিবীকা নির্বাহ করবেন। এভাবে এ কার্যক্রম এক মাস চলবে। প্রশিক্ষন শেষে তাদের প্রত্যেককে পূজি বাবাদ তিন হাজার করে টাকা প্রদান করা হবে। যাতে তারা বাড়িতে গিয়ে এ কাজ করে তাদের জিবীকা নির্বাহ করতে পারে।



